হোম > খেলা

সেকেন্ডে নেইমারের আয় ৫০ লাখ টাকা!

স্পোর্টস রিপোর্টার

নেইমার জুনিয়র

ফ্রান্স থেকে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন নেইমার। পিএসজি ছেড়ে আল হিলালে নাম লিখেছেন ১৮ মাস হলো। বিশাল অঙ্কে মধ্যপ্রাচ্যে গেলেও চোটের কারণে মাঠের বাইরে দর্শক হয়েই সময় কাটিয়েছেন বেশি। ব্রাজিলিয়ান এ সুপারস্টার আল হিলালের হয়ে খেলেছেন মাত্র সাতটি ম্যাচ। বিদায়ী ২০২৪ সালে তো নেইমার খেলেছেন হাতে গোনা কয়েকটি ম্যাচ। পুরো বছরে আল হিলালের জার্সিতে মাত্র দুই ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। মাঠের লড়াইয়ে ছিলেন মোটের ওপর ৪২ মিনিট। কিন্তু তারপরও বিশাল অঙ্কের অর্থ জমা হয়েছে তার অ্যাকাউন্টে।

চোট নিয়ে নেইমার মাঠের বাইরে থাকলেও বেতন ঠিকই পেয়েছেন আল হিলালের এ প্রাণভোমরা! চুক্তির শর্তের কারণেই পেয়েছেন এই অর্থ। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটো জানিয়েছে, গত বছর ৪২ মিনিট খেলে ১০ কোটি ১০ লাখ ইউরো নিয়েছেন নেইমার। তার মানে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ কোটি টাকা। সেকেন্ডে আয় করেন ৫০ লাখ টাকার অধিক।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ