হোম > খেলা

নিষিদ্ধ হয়ে ‘চটেছেন’ মেসি

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ সকার (এমএলএস) অল স্টার গেমে না খেলার কারণে সতীর্থ ও বন্ধু জর্ডি আলবার মতো লিওনেল মেসিকেও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি ভালোভাবে নেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এমএলএস কর্তৃপক্ষের ওপর রীতিমতো চটেছেন তিনি।

গত বুধবার মেক্সিকোর লিগা এমএক্স অল স্টারকে ৩-১ গোলে হারায় এমএলএস অল স্টার। ম্যাচটিতে এমএলএস অল স্টারের হয়ে খেলার কথা ছিল মেসি ও আলভার। এজন্য গণমাধ্যম ও সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছিলেন এই দুই তারকা ফুটবলার। যদিও ম্যাচের আগে নিজেদের নাম প্রত্যাহার করে নেন মেসি ও আলবা। ইন্টার মিয়ামির কোচ হ্যাভিয়ের মাশচেরানোর দাবি, ক্লান্তি ও অবসাদের কারণেই ম্যাচটি থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন এই দুই ফুটবলার।

এমএলএসের নিয়ম বলছে, চোট না থাকার পরও কোনো খেলোয়াড় অল স্টার ম্যাচে না খেললে তাকে লিগের এক ম্যাচ থেকে নিষিদ্ধ করা হবে। এই নিয়মের ওপর ভিত্তি করে মেসি ও আলবার নিষেধাজ্ঞার বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। মিয়ামির হয়ে লিগে রোববার (২৭ জুলাই) সিনসিনাটির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না এই দুজন।

বিষয়টি নিয়ে মিয়ামির ব্যবস্থাপনা স্বত্বাধিকারী জর্জ মাস বলেন, ‘মেসি খুবই হতাশ হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ হওয়ায় সে বেশ চটেছে। এমনটা হওয়ায় স্বাভাবিক। আমরা চাই এই ঘটনার কোনো প্রভাব না পড়ুক। তারা দুজন প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলার। ম্যাচ খেলতে চায়। তারা এখানে সে কাজ করতেই এসেছে। তারা এই সিদ্ধান্ত বুঝে উঠতে পারছে না। প্রদর্শনী ম্যাচ না খেললে নিষিদ্ধ হতে হবে তারা এটা মানতে পারছে না।’

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের