হোম > খেলা

দাবানলে পুড়েছে মেক্সিকান ফরওয়ার্ডের বাড়ি

স্পোর্টস ডেস্ক

ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলসে। আগুনের লেলিহান শিখায় প্রচুর অবকাঠামো পুড়ে গেছে। মেক্সিকোর তারকা ফরওয়ার্ড কার্লোস ভেলার বাড়িও আছে এই তালিকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ভেলার স্ত্রী সাইয়োয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বাড়ি পুড়ে গেলেও পরিবারের সদস্যরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন সাইয়োয়া। তিনি লিখেছেন,‘মালিবুতে আমাদের সুন্দর বাড়িটি আগুনে পুড়ে গেছে। এর ধাক্কা আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। চোখের সামনে এভাবে সবকিছু পুড়ে যেতে দেখাটা অনেক কষ্টের।’

২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকো জাতীয় দলের হয়ে খেলেছেন ভেলা। তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় আর্সেনালের মতো ইউরোপের নামকরা ক্লাব দিয়ে। এ ছাড়া খেলেছেন সেল্টা ভিগো, ওসাসুনা, রিয়াল সোসিয়েদাদের মতো ক্লাবের হয়েও।

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হ্যাটট্রিকে সর্বকালের সেরা গোলদাতার আসনে মেসি

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো