হোম > খেলা

প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

শনিবার (১৮ জানুয়ারি) শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। মালয়েশিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। বাঙ্গিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টা ৩০ মিনিটে। এর আগে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে বেশ উজ্জীবিত বাংলাদেশ। এর প্রধান কারণ দলটির সাম্প্রতিক পারফরম্যান্স। শ্রীলঙ্কা সফরে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ সমতায় টি-টোয়েন্টি সিরিজ শেষ করে সুমাইয়া আক্তারের দল। এরপর প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছে তারা। এটা ছিল নারী ক্রিকেটের যেকোনো পর্যায়ে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে লাল সবুজরা।

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ