হোম > খেলা

হকি দলের প্রস্তুতি শুরু আজ

এশিয়ান গেমস বাছাই

স্পোর্টস রিপোর্টার

জাপানে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হবে এশিয়ান গেমস হকির আসর। ২৫ মার্চ থেকে ওমানের মাসকাটে এ টুর্নামেন্টের বাছাই পর্বের খেলা হবে। এ বাছাই পর্ব সামনে রেখে আগামীকাল প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশ হকি দলের। সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হবে খেলোয়াড়দের কুপার টেস্ট।

এরই মধ্যে এশিয়ান গেমস বাছাই পর্বের জন্য ৩৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। হকি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আশিকুজ্জামান। সর্বশেষ চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকিতে অষ্টম হয়েছিল বাংলাদেশ। বাছাই পর্বে বাংলাদেশ রানার্সআপ হয়ে এশিয়ান গেমসে টিকিট পেয়েছিল।

হকির প্রাথমিক দল : বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্লন, নুরুজ্জামান নয়ন, আশরাফুল হক সাদ, ইয়াসিন আরাফত হিমেল, মাহমুদ হাসান, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিটুল, সোহানুর রহমান সবুজ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মেহেদী হাসান, মেহরাব হোসেন সামিন, আমান শরীফ অভয়, রোমান সরকার, প্রীতম রায়, ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, আল নাহিয়ান শুভ, আনভির রহমান, শহীদুর রহমান সাজু, তৈয়ব আলী, রাহিত হোসেন জীবন, ওবায়দুর হোসেন জয়, নাঈম উদ্দিন, রাকিবুল হাসান রকি, আরশাদ হোসেন, পুস্কর ক্ষীসা মিমো, মাহবুব হোসেন, মাঈনুল ইসলাম কৌশিক, আবদুল্লাহ, দ্বীন ইসলাম ইমন, তানজিম আহমেদ, রাজিব দাস, শিমুল ইসলাম ও খালেদ মাহমুদ রাকিন।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপার সমীকরণ

কেইনকে হাতছানি দিচ্ছে ‘ইউরোপিয়ান গোল্ডেন বুট’

আইসিসির মার্চ সেরার দৌড়ে বুমরাহ-স্যামসন-এস্তেহেইজেন

বাংলাদেশেও এলো স্পিন বোলিং মেশিন

এক শর্তেই বিশ্বকাপ খেলবে ইরান

সাফ জয়ীদের সংবর্ধনা ও পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাউথ এশিয়ান জুনিয়রে অংশ নিতে ভারতের পথে যুব টেবিল টেনিস দল

বাংলাদেশের সঙ্গে ড্র করে এশিয়ান গেমসে উজবেকিস্তান

আফকন ফাইনাল ঘিরে নতুন বিতর্ক, সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়ানোর অভিযোগ

স্কোরবোর্ড বলছে এই বিসিবির ‘গেম ইজ ওভার’!