হোম > খেলা

চিটাগংয়ের বিশাল পুঁজি

ইমন-নাফের ব্যাটিং ঝড়

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের ফাইনালে পারভেজ হোসেন ইমন, খাওয়াজা নাফের ঝড়ো ব্যাটিংয়ে ফরচুন বরিশালের বিপক্ষে বিশাল পুঁজি পেয়েছে চিটাগং কিংস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান জড়ো করেছে মোহাম্মদ মিঠুনের দল।

৭৮ রানে অপরাজিত থাকেন ইমন। ৪৯ বলে ৬ চারের পাশাপাশি ৪টি ছয় মারেন এই তরুণ ওপেনার। ৪৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন নাফে। উদ্বোধনী জুটিতে ১২১ রান তোলেন এই দুজন। এটা বিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।

ফিফটি না করতে পারলেও কোনো অংশে কম যাননি গ্রাহাম ক্লার্ক। সাজঘরে হাঁটার আগে ২৩ বলে ৪৪ রান করেন এই টপঅর্ডার। বরিশালের হয়ে এবাদত হোসেন ও মোহাম্মদ আলি একটি করে উইকেট নেন।

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার