হোম > খেলা

মেসির প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত স্কালোনি

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পা রেখেছেন লিওনেল মেসি। বয়সের সঙ্গে উঁকি দিচ্ছে অবসরের বিষাদ। তদুপরি জাতীয় দলের হয়ে দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটাও খেলতে নামছেন আর্জেন্টাইন তারকা। ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে হতে চলা ম্যাচটাই জাতীয় দলের হয়ে দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে মেসির শেষ ম্যাচ। ম্যাচ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে আবেগাপ্লুত হয়ে পড়লেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

মেসির সঙ্গে জাতীয় দলেও খেলেছেন স্কালোনি। এখন আছেন কোচের ভূমিকায়। মেসিকে ভালোভাবেই চেনা স্কালোনি ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনের স্কালোনি জানিয়ে দিয়েছেন, মেসির উত্তরসূরি কখনো পাওয়া সম্ভব নয়। তার কথা শুনে এক সাংবাদিকও আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরিস্থিতি হালকা করার জন্য স্কালোনি মজা করে বলেন, ‘আপনি কি কাঁদছেন? এটা তো আমার উদ্দেশ্য ছিল না।’ জবাবে সাংবাদিক বলেন, ‘আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছেন।’ এ কথা শুনে কোচ স্কালোনির চোখও ভিজে যায়, কণ্ঠ কেঁপে ওঠে। তিনি বোঝানোর চেষ্টা করছিলেন, মেসি আসলে তার জীবনে, কোচিং ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ।

স্মৃতিচারণে সেটাই উঠে এলো,.‘আমি ওর সঙ্গে খেলেছি। শুধু বলটা ওকে পাস দেওয়াটাই আমার কাছে বিশেষ ব্যাপার ছিল। বিশ্বকাপে ওর সঙ্গে থাকা আর ওকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখা সত্যিই হৃদয়স্পর্শী এক অভিজ্ঞতা। আগামীকাল দিনটা হবে সুন্দর আর আবেগময়। তবে আমার আশা আর্জেন্টিনায় এটাই ওর শেষ ম্যাচ হবে না। আমরা চেষ্টা করব যেন ও চাইলে আরেকটা ম্যাচ খেলতে পারে। কারণ, এটা ওর প্রাপ্য।’

মেসির উত্তরসুরী নিয়ে প্রশ্নের জবাবে স্কালোনির ভাষ্য, ‘আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির উত্তরাধিকারী? না, এমন কেউ হতে পারবে না।।হয়তো কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আসবে, যারা একটি যুগকে সংজ্ঞায়িত করবে। কিন্তু এত দিন ধরে মেসি যা করেছে, আমার মনে হয় তা অতুলনীয় হয়ে থাকবে। ফুটবলে অনেক অকল্পনীয় ঘটনা ঘটে। কিন্তু আমি প্রায় নিশ্চিতভাবে বলতে পারি, ওর মতো কাউকে আর দেখা যাবে না। আমার মনে হয় ওর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।’

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা