হোম > খেলা

এশিয়া কাপ থেকে বাদ পড়ছেন গিল-রাহুল-জয়সওয়াল!

স্পোর্টস ডেস্ক

শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের প্রস্তুতি সারবে ভারত এশিয়া কাপে। এ কারণে মহাদেশীয় এই টুর্নামেন্টেই বিশ্বকাপের দল গড়তে চান কোচ গৌতম গম্ভীর। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ।

শোনা যাচ্ছে, এই টুর্নামেন্টে ভারতীয় দলে তিন তারকা ক্রিকেটার বাদ পড়তে পারেন। দল থেকে ছিটকে যেতে পারেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। বলা হচ্ছে, এশিয়া কাপে দল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা চালাবে না ভারত।

তাদের টপ ও মিডল অর্ডারের পজিশনগুলো বলতে গেলে প্রায় চূড়ান্ত। সম্প্রতি টি-টোয়েন্টিতে ইনিংস উদ্বোধন করেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তিন ও চারে ব্যাট করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা।

পাঁচ নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এই ব্যাটিং অর্ডারের কারণে দলে স্থান করে নিতে পারছেন না শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল।

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

ঘূর্ণিজাদুতে ত্রিনবাগোকে লণ্ডভণ্ড করে ম্যাচসেরা মিরাজ

ফাইনালে মুখোমুখি রিবাকিনা-সাবালেঙ্কা

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান পৌঁছাল নারী ফুটবল দল

পাকিস্তানের স্বপ্ন ভেঙে টানা তৃতীয় ফাইনালে শ্রীলঙ্কা

অধিনায়ক জ্যোতি ক্রমশ জ্যোতিহীন, দলও তাই

ফেডারেশন কাপে ড্র আজ

ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তবুও হারের দুয়ারে পাকিস্তান

আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও অর্জনের টুর্নামেন্ট