হোম > খেলা

প্লে অফে বরিশাল, তলানীতেই থাকল সিলেট

ফাহিমের দুর্দান্ত বোলিং

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল। রবিবার দিনের প্রথম ম্যাচে সিলেটকে আট উইকেটে হারায় বরিশাল। এই হারে টেবিলের তলানীতেই থাকল সিলেট স্ট্রাইকার্স। ফ্রাঞ্চাইজিটির বিপক্ষে বরিশালের এই জয়ের নায়ক ফাহিম আশরাফ।

আগে ব্যাট করতে নেমে ফাহিমের দুর্দান্ত বোলিংয়ে ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট। ফ্রাঞ্চাইজিটির ইনিংসের অর্ধেক পকেটে পুরেন ফাহিম। বিনিময়ে মাত্র ৭ রান খরচ করেন এই পাকিস্তানি ক্রিকেটার।

ফাহিমের বোলিং তাণ্ডবের দিনে সিলেটের কোনো ব্যাটার টি-টোয়েন্টিসূলভিইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন আসান বাটি। এক বল বেশি খেলেন তিনি। ১৯ বলে ২৪ রান করেন জাকের আলি। এছাড়া ১৩ রান করেন তানজিম হাসান সাকিব। ফাহিমের ফাইফারের দিনে দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও জেমস ফুলার।

জবাবে ৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল। ৫১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ৪২ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। ৩০ বল খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সিলেটের হয়ে নাহিদুল ইসলাম ও সুমন খান একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ১১৬/১০ (১৮.১ ওভার); আসান বাটি ২৮, জাকের ২৪; ফাহিম আফরাফ ৭/৫

ফরচুন বরিশাল: ১২০/২ (১৬ ওভার); তামিম ৫২, মুশফিক ৪২; সুমন ১/১৭

ফল: বরিশাল ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: ফাহিম আশরাফ

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা