হোম > খেলা

ভলিবলের জাপানি কোচ মাসাজেদি

স্পোর্টস রিপোর্টার

এবার ভলিবল দলের দায়িত্ব নিতে আসছেন জাপানি কোচ রায়ান মাসাজেদি। আজ রাতে ঢাকায় আসার কথা রয়েছে তার। এর আগে ইরানি কোচ আলিপোর আরজির সঙ্গে ভালো সময় কেটেছে বাংলাদেশ ভলিবলের। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মাসাজেদি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক বিমল ঘোষ। তিনি বলেন, ‘আমরা নতুন স্বপ্ন নিয়ে জাপানি কোচ মাসাজেদিকে আনছি। বৃহস্পতিবার গভীর রাতে তিনি বাংলাদেশে আসছেন।’

সামনেই ছেলে ও মেয়েদের দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। ২২ অক্টোবর ঢাকায় শুরু হবে পুরুষদের সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ (কাভা) টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তানসহ নয় দেশ। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাত দিনব্যাপী এই টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করবেন রায়ান মাসাজেদি।

এছাড়াও ডিসেম্বরে একই টুর্নামেন্ট খেলতে মালদ্বীপে যাবে মেয়েরা। বিমল ঘোষ বলেন, ‘এই দুটি টুর্নামেন্ট ছাড়াও আমাদের মূল লক্ষ্য সাউথ এশিয়া (এসএ) গেমসে পদক পুনরুদ্ধার করা। অনেক আগে হারানো সেই পদক জেতার লক্ষ্য নিয়েই মাসাজেদিকে আনা হচ্ছে। আশাকরি, তিনি আমাদের প্রত্যাশা পূরন করতে পারবেন। তার অভিজ্ঞতা ও কৌশল আমাদের ছেলেদের জন্য অনেক নিয়ামক হবে।’

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ