হোম > খেলা

আইপিএলের খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে চারদিকে চলছে আলোচনা-সমালোচনা। এই ইস্যুকে কেন্দ্র করে এবার আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

বন্ধুর জন্য দেম্বেলের ব্যতিক্রমী উদযাপন, হ্যাটট্রিকের পর আবেগঘন বার্তা

ইরানের অফসাইড দুঃখ!

তারেমির পেনাল্টি মিসে কঠিন সমীকরণে ইরান

গোল উৎসবে নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

শেষ ৩২-এর টিকিট পেল আরও পাঁচ দল, বিদায় উরুগুয়ে ও সৌদি আরবের

জর্ডানের বিপক্ষে বিশ্রামে মেসি

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

গোলবন্যায় ইরাককে উড়িয়ে নকআউটের স্বপ্ন জিইয়ে রাখল সেনেগাল

দেম্বেলে ঝড়ে বিধ্বস্ত নরওয়ে, গ্রুপসেরা হয়েই নকআউটে ফ্রান্স

বিশ্বকাপের ডাগআউটেও ‘আর্জেন্টাইন রাজত্ব’