হোম > খেলা

এমন প্রত্যাবর্তন আগে দেখেননি বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক

ম্যাচের শুরুতেই গোল হজমের পর সমতায় ফেরা। এরপর ফের পিছিয়ে পড়া এবং আত্মঘাতি গোল। লম্বা সময় হারের শঙ্কায় থাকার পর দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে ৫-৪ গোলে জয়। এমনই ছিল চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার দিবাগত রাতে বেনফিকার বিপক্ষে বার্সেলোনার জয়ের প্রেক্ষাপট। এই শ্বাসরুদ্ধকর লড়াই দীর্ঘদিন মনে রাখবেন ভক্তরা সেটা বলা বাহুল্য। খোদ কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক জানালেন, এমন প্রত্যাবর্তন আগে কখনও দেখেননি তিনি।

ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘দুর্দান্ত একটা ম্যাচ ছিল। ম্যাচে আমাদের মানসিকতা ইতিবাচক ছিল। আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি সেটা অসাধারণ ছিল। ফুটবল আসলে এমনই। এজন্যই আমরা এই খেলাটাকে এতো ভালোবাসি। এই ধরনের প্রত্যাবর্তনে অভিজ্ঞতা আমার আগে ছিল না। এটা সত্যিই অবিশ্বাস্য ছিল।’

ফ্লিক আরও বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলতে পারিনি। এই সময়ে বেনফিকা ভালো খেলেছে এবং গোল করেছে। ওরা আমাদে নিচে নেমে রক্ষণ সামলাতে বাধ্য করেছে। ওদের চাপে আমরা সঠিক পজিশনে খেলতে পারিনি। তবে বিরতির পর আমরা ভালো ফুটবল খেলেছি। বদলিগুলো ভালোভাবে কাজে লেগেছে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা