হোম > খেলা

সান্তোসে ফিরবেন, জানালেন নেইমার নিজেই

স্পোর্টস ডেস্ক

নেইমার জুনিয়র

সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে আগেই। তাতেই স্পষ্ট হয়ে যায়, শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ক্লাবটিও জানিয়েছিল, ফুটবল দুনিয়ার এ সুপারস্টার তাদের ক্লাবেই নাম লেখাতে যাচ্ছেন আবার। এবার পুরোনো ক্লাবে ফেরার খবর নিশ্চিত করলেন নেইমার নিজেই।

ক্লাব সান্তোসের স্মৃতি বিজড়িত পুরোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নেইমার ক্যাপশনে লিখেছেন, ‘সান্তোস ফুটবল ক্লাবের চুক্তিপত্রে আমি সই করব। ক্লাবটি ও তাদের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনো পাল্টায়নি।’

পরে নেইমারের পোস্টে সান্তোস জবাবটা দিয়েছে এভাবে, ‘তোমার ঘর তোমার অপেক্ষায়। তোমার মানুষেরা তোমার অপেক্ষায়।’

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ থেকে চার্টার্ড ফ্লাইটে ব্রাজিলের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় গুয়ারুলহোন বিমানবন্দরে পা রাখবেন নেইমার। পরে হেলিকপ্টারে করে পৌঁছবেন সান্তোসে। পরিবারের লোকজন ও সান্তোসের বোর্ডের সামনে চুক্তি স্বাক্ষর করবেন। স্থানীয় সময় বিকেলে নেইমার হাজির হবেন সমর্থকদের সামনে। ব্রাজিলে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন নেইমার। তার মাধ্যমে সান্তোস যে আয় করবে, সেখান থেকে পাবেন মাসিক বেতন।


নেইমারকে বরণ করে নিতে নিজেদের মাঠ ভিলা বেলমিরোয় স্থানীয় সংগীতশিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন করবে সান্তোস। সেখানে নেইমারকে নিজেদের সমর্থকদের সামনে হাজির করবে ক্লাবটি। এমন খবরই দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

২০১৩ সালে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন নেইমার। ইউরোপ অভিযাত্রায় পরে যোগ দেন পিএসজিতে। প্যারিস থেকে যান সৌদি ক্লাব আল হিলালে। মধ্যপ্রাচ্য থেকে এবার ঘরের ছেলে ঘরে ফিরছেন নেইমার।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা