হোম > খেলা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নেদারল্যান্ডস

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। বুধবার (২৭ আগস্ট) সকালে একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ডাচরা।

১১ বছর পর বাংলাদেশে আসলো নেদারল্যান্ডস। এর আগে সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ইউরোপের দলটি। তার আগে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ খেলতে প্রথমবারের মতো এসেছিল নেদারল্যান্ডস।

আজ দুপুরের একটি ফ্লাইটে সিলেট যাওয়ার কথা নেদারল্যান্ডসের। বাংলাদেশের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুড়ি ওভারের ম্যাচ তিনটি খেলবে সফরকারী দল। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে তারা। এর আগে নিজেদের মাঠে ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নেদারল্যান্ডস।

আগামী ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি ম্যাচ দুটি খেলবে তারা। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়।

আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠবে। মূলত তার আগে প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট