হোম > খেলা

টুর্নামেন্টসেরার দৌড়ে যারা

বিপিএল

স্পোর্টস রিপোর্টার

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বিপিএল থেকে খুঁজে নিয়েছেন ইতিবাচকতা। ভালো উইকেট আর রান উৎসবের জন্য টুর্নামেন্টের প্রশংসাও করেছেন। ভালো উইকেটের কারণেই রান উৎসব হয়েছে, এমনকি বোলাররাও পেয়েছেন উইকেট। সব মিলিয়ে ব্যাট-বলে দারুণ ছন্দে থাকায় টুর্নামেন্টসেরার দৌড়ে আছেন বেশ কজন ক্রিকেটার। শুধু দেশি নয়, বিদেশিরাও আছেন এ তালিকায়।

বিপিএলে ব্যাটে-বলে দারুণ সময় কাটিয়েছেন খুশদিল শাহ ও মেহেদি হাসান মিরাজ। রংপুরের টানা জয়ের নায়ক খুশদিল ১০ ম্যাচে ২৯৮ রানের পাশাপাশি শিকার করেছেন ১৭ উইকেট। দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় হওয়া খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজও ছিলেন দারুণ ছন্দে। ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৫৫ রান ও বল হাতে তার শিকার ১২ উইকেট।

এছাড়া দলের সাফল্যে অবদান রেখে টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে আছেন খুলনা টাইগার্সের নাঈম শেখ ও দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। ব্যাট হাতে ৫১১ রান করেছেন নাঈম আর তাসকিনের শিকার ছিল টুর্নামেন্টে সর্বোচ্চ ২৫ উইকেট। বরিশালের ফাহিম আশরাফ কিংবা রংপুরের আকিফ জাভেদরাও খুব একটা পিছিয়ে নেই। দলের প্রয়োজনে ব্যাট-বলে দুভাবেই দারুণ করেছেন ফাহিম আশরাফ। ব্যাটিংয়ে ফাহিমের কাছ থেকে মাত্র ১০২ রান করলেও সেটা এসেছে দলের প্রয়োজনের সময়। আর বল হাতে ১৮ উইকেট নেন ফাহিম। আকিফ জাভেদ ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে আছেন টুর্নামেন্টসেরার দৌড়ে। এছাড়া তানজিদ হাসান তামিম, আলিস আল ইসলাম ও ইফতিখার আহমেদরাও আছেন এ লড়াইয়ে। শেষ পর্যন্ত কার হাতে ওঠে টুর্নামেন্টসেরার পুরস্কার- সেটাই এখন দেখার অপেক্ষা।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?