হোম > খেলা

হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপ হকির চলমান আসরে বাংলাদেশ খেলছে অপ্রত্যাশিতভাবে। শেষ মুহূর্তে পাকিস্তান নাম প্রত্যাহর করে নেওয়ায় এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টটিতে জায়গা করে নেয় বাংলাদেশ। যদিও শুরুটা ভালো হয়নি তাদের।

নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে প্রথমে এগিয়ে যায় মশিউর রহমানের দল। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে চারবার বাংলাদেশের জালে বল পাঠায়ে র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা মালয়েশিয়া।

প্রথম কোয়ার্টারে রক্ষণে চীনের প্রাচীরের ন্যায় দৃঢ়তা দেখায় বাংলাদেশ। তাই বেশ কিছু সুযোগ তৈরি করেও এগিয়ে যেতে পারেনি মালয়েশিয়া। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পিছিয়ে পড়ে তারা। পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে আনন্দে ভাসান মোহাম্মদ আশরাফুল।

বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২৪ মিনিটে আশরান হামসানির গোলে ম্যাচে ফেরে মালয়েশিয়া। ১-১ সমতায় দ্বিতীয় কোয়ার্টারের খেলা শেষ হয়। তৃতীয় কোয়ার্টারের শুরু থেকেই দুই দল আক্রমণে যায়। কিন্তু কাজের কাজ করে মালয়েশিয়া। ৩৫ মিনিটে সফল পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ২-১ করেন আখিমুল্লাহ।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। তাতে অবশ্য লাভ হয়নি। উল্টো শেষ কোয়ার্টারে আরো দুই দল গোল হজম করে জয়, শুভ, রাব্বিরা। ৪৮ মিনিটে তৃতীয় গোল করেন মুজাহির আব্দুর রউফ। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শেষ গোলটি করেন সাঈদ।

পিএসজির শিরোপা অক্ষুণ্ন, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

মালয়েশিয়াকে হারিয়ে দারুণ সূচনা বালকদের, জাপানের কাছে বিধ্বস্ত বালিকারা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

ইউরোপের সিংহাসনের লড়াইয়ে আর্সেনাল-পিএসজি

ভারতের বিপক্ষে জয় মানেই বাড়তি আনন্দ, বলছেন শামসুন্নাহার