হোম > খেলা

সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

সাফজয়ী নারী ফুটবলার মাতসুসিমা সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে গত কয়েকদিন ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার কথা জানান সুমাইয়া। যা নিয়ে বেশ ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন এই ফুটবলার। কোচ পিটার বাটলারকে বয়কট করেছেন ১৮ জন নারী ফুটবলার। এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ইংরেজিতে চিঠি লেখার পর থেকেই এমন আক্রমণের শিকার হচ্ছেন সুমাইয়া।

এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়াকে লক্ষ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানায়। বাফুফে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। কোনো খেলোয়াড়কে তাদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য অপব্যবহারের সম্মুখীন হতে হবে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স

ম্যাকাই টেস্টের যত রেকর্ড

ঢাকায় আসতে পারে ব্রাজিল ফুটবল দল

পাডিক্কালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

অলিম্পিক চ্যাম্পিয়নের সঙ্গে রোবটের টেবিল টেনিস লড়াই

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠল বাংলাদেশ

নিয়মিত অস্ট্রেলিয়া সফর করতে চান শান্ত

মেসির গোলেও খরা কাটল না মিয়ামির

এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়