হোম > খেলা

এশিয়ান কাপের ১২ দল চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার

নারী এশিয়ান কাপের ২১ তম আসরের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছিল ১১ দল। অপেক্ষা ছিল বাকি এক দলের জন্য। এবার সে অপেক্ষাও ফুরাল। শেষ দল হিসেবে আগামী বছরের মার্চে শুরু হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান।

বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে এশিয়ান কাপের মূল পর্বে টিকিট কাটে বাংলাদেশ। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় আফঈদা খন্দকারের দল। ৩ ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয় পিটার বাটলারের শিষ্যরা। ৩ ম্যাচে মোট ১৬ বার প্রতিপক্ষের জালে বল পাঠায় বাংলাদেশ। বিপরীতে মাত্র এক গোল হজম করে তারা।

দ্বিতীয় ও তৃতীয় হিসেবে বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নেয় ফিলিপাইন ও ভিয়েতনাম। উল্লেখ্য, নারী এশিয়ান কাপের আসন্ন আসরের আয়োজক অস্ট্রেলিয়া।

এশিয়ান কাপের চূড়ান্ত ১২ দল: অস্ট্রেলিয়া, ভারত, জাপান, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া, ফিলিপাইন, চীন, বাংলাদেশ, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ইরান।

লাউতারোর জোড়া গোলে রুদ্ধশ্বাস জয় ইন্টারের

প্রতিশোধের মঞ্চে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা

৫৫ রানে গুটিয়ে বিব্রতকর রেকর্ড পাকিস্তানের

গোলহীন মেসি, আটলান্টার সঙ্গে ড্র মিয়ামির

হালান্ডের ৩০০তম গোলে কভেন্ট্রিকে হারিয়ে সিটির হ্যাটট্রিক জয়

ভারতকে হারাতে চায় বাংলাদেশ

মেসি আমাদের ফুটবল আনন্দ

তরুণদের প্রতিপক্ষ আজ মালয়েশিয়া

টিভির পর্দায় নারী এশিয়ান কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবল

পুঁচকে শালকের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন