হোম > খেলা

জার্সিতে পাকিস্তানের নাম লিখতে বাধ্য হচ্ছে ভারত!

আইসিসির হস্তক্ষেপ

স্পোর্টস ডেস্ক

নিজেদের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের নাম লিখতে আপত্তি জানায় ভারত। যদিও এবার আইসিসির হস্তক্ষেপে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে তারা।

চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকবাজকে বলেন, ‘আইসিসি নির্দেশনা যাই হোক আমরা সেটা অনুসরণ করব।’

ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। এই নিয়মে ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইতে।

যদিও টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকবে পাকিস্তানের নাম। আইসিসিরি নিয়ম বলছে, যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে সব দলের জার্সিতে লোগোর নিচে আয়োজক দেশের নাম লিখা থাকে।

তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে অংশগ্রহণকারী সব দলের জার্সিতে পাকিস্তানের নাম থাকবে এটাই স্বাভাবিক। যদিও এই বিষয়টি নিয়ে আপত্তি তোলে ভারত। দেশটির গণমাধ্যমের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দলের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই বিষয়ে আইসিসির হস্তক্ষেপ চায় সংস্থাটি। কাল বিলম্ব না করে জার্সি ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে আইসিসির এক কর্মকর্তা। ওই কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান লিখেছে, ‘প্রতিটি দলের দায়িত্ব হলো জার্সিতে টুর্নামেন্টের লোগো যুক্ত করা। সব দল এই নিয়ম মেনে চলতে বাধ্য।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা