হোম > খেলা

২০২৭ সালের মার্চে হবে এসএ গেমস

স্পোর্টস রিপোর্টার

আরো এক বছর পেছাল সাউথ এশিয়ান (এসএ) গেমস। আগামী বছরের মার্চে পাকিস্তানে হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৬ জানুয়ারি উজবেকিস্তানে অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) ৪৬তম সাধারণ পরিষদের সভার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাউথ এশিয়ান গেমস আয়োজন উপলক্ষে একটি সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৭ সালের ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাকিস্তানে হবে এসএ গেমস।

চলতি বছরের ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে হওয়ার কথা ছিল এই গেমস। সভায় অংশ নেন বিওএ মহাসচিব জোবায়েদুর রহমান রানা। দেশে ফিরে তিনি বলেন, এ বছর পেছালেও আগামী বছর গেমস আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তান। নির্ধারিত সময়েই হবে গেমসটি।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট