হোম > খেলা

আইসিসির মাসসেরা হয়ে গিলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

শুভমান গিল

ইংল্যান্ড সফরে দুর্দান্ত খেলেছেন শুভমান গিল। টেস্ট সিরিজে হেসেই গেছে ভারতীয় অধিনায়কের ব্যাট। এক সিরিজে অধিনায়ক হিসেবে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন গিল।

সেই সিরিজের দাপুটে পারফরম্যান্সের সুবাদে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো মাসসেরার পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়লেন ভারত ক্যাপ্টেন।

প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন গিল। এ পুরস্কার জয়ের পথে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারের হৃদয় ভেঙেছেন গিল।

নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুসও চারবার করে মাসসেরা পুরস্কার জিতেছেন এর আগে।

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

ঘূর্ণিজাদুতে ত্রিনবাগোকে লণ্ডভণ্ড করে ম্যাচসেরা মিরাজ

ফাইনালে মুখোমুখি রিবাকিনা-সাবালেঙ্কা

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান পৌঁছাল নারী ফুটবল দল

পাকিস্তানের স্বপ্ন ভেঙে টানা তৃতীয় ফাইনালে শ্রীলঙ্কা

অধিনায়ক জ্যোতি ক্রমশ জ্যোতিহীন, দলও তাই

ফেডারেশন কাপে ড্র আজ

ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তবুও হারের দুয়ারে পাকিস্তান

আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও অর্জনের টুর্নামেন্ট