হোম > খেলা

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন বুমরা

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স

স্পোর্টস ডেস্ক

২০২৪ সালে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন জাসপ্রিত বুমরা। মূলত বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই স্বীকৃতি পেলেন তিনি। বর্ষসেরা হওয়ার পথে ট্রাভিস হেড, জো রুট ও হ্যারি ব্রুককে পেছনে ফেলেন তারকা পেসার। জিতেছেন স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি।

এ সময়কালে টেস্টে ১৩ ম্যাচ খেলেন বুমরাহ। শিকার করেন ৭১ উইকেট। বোলিং গড় ১৪.৯২। টেস্টের ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে এতো কম বোলিং গড়ে ৭০ উইকেট নিতে পারেননি আর কোনো বোলার।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। সংক্ষিপ্ত ওভারের সে বিশ্বমঞ্চে ১৫ উইকেট নেন বুমরা। ইকোনমি রান রেট ৪.১৭। বোলিং গড় ৮.২৬। অসাধারণ বোলিংয়ের সুবাদে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরার পুরস্কার জিতলেন বুমরা। তার আগে এই পুরস্কার জেতেন রাহুল দ্রাবিড়, শচিন টেন্ডুলকার, রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলি।

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে