হোম > খেলা

শিরোপায় চোখ হকি কোচ মামুনের

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

এশিয়ান হকি ফেডারেশন কাপে বাংলাদেশ হকি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আ ন ম মামুন উর রশিদ। তার সহকারী হিসেবে থাকছেন মশিউর রহমান বিপ্লব। ট্রেনার হিসেবে রাখা হয়েছে আলমগীর ইসলামকে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এতে ১০ বছর পর জাতীয় হকি দলের দায়িত্বে ফিরলেন মামুন। দুই সপ্তাহ ধরে কোচদের সাক্ষাৎকার নেয় ফেডারেশন। তবে সাক্ষাৎকারে অংশ নেননি গত বছর বাংলাদেশকে যুব বিশ্বকাপে তোলা কোচ মওদুদুর রহমান শুভ। কোচদের যাচাই-বাছাই শেষে মামুনকে চূড়ান্ত করা হয়েছে। সবশেষ ২০১৫ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগে বাংলাদেশ দলের কোচ ছিলেন তিনি। বিভিন্ন সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ হকি দলের দায়িত্বও পালন করেন এই অভিজ্ঞ কোচ।

আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশকে শিরোপা জেতানোর লক্ষ্যে কথা বলেছেন মামুন। আমার দেশকে তিনি জানান, ‘ফিরতে পেরে ভালো লাগছে। দেশের জন্য কাজ করা অনেক সম্মানের। দলটি চারবারের চ্যাম্পিয়ন। চেষ্টা করব আগের মতোই এ টুর্নামেন্টে ফলাফলটা ধরে রাখার জন্য।’ খেলোয়াড়ের ফিটনেস পরীক্ষার পর আগামী ২০ ফেব্রুয়ারি হকির প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। এই ফিটনেস পরীক্ষায় অর্ধশতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। বয়সের কারণে তারকা হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে ডাকা হয়নি। এমন অভিজ্ঞ খেলোয়াড় দলে না থাকলে কোনো ঘাটতি থাকবে কি না এমন প্রশ্নে মামুন বলেন, ‘আমার মনে হয় না কোনো ঘাটতি থাকবে। কারণ এটা টিম গেমস। নির্দিষ্ট কোনো ব্যক্তিগত খেলোয়াড়ের পারফরম্যান্সে প্রভাব পড়ে না।’ অনেক দিন জাতীয় দলের বাইরে থাকলেও লিগে নিয়মিত কাজ করেছেন মামুন। মেরিনার্সের সঙ্গে কাজ করার পাশপাশি অনূর্ধ্ব-২১ দলের দায়িত্বেও ছিলেন। লম্বা বিরতির পর ফিরলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। তরুণ খেলোয়াড়দের নিয়ে বেশ আশাবাদী এই কোচ। মামুন জানান, তরুণরা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে তারা আরো ভালো করতে পারবে। আগামী এপ্রিলে ইন্দোনেশিয়ায় হবে এশিয়ান হকি ফেডারেশন কাপ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা