হোম > খেলা

দিল্লিতে ব্যর্থ শুটার রবিউল

স্পোর্টস রিপোর্টার

দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সেরা পারফরম্যান্স দেখাতে পারলেন না রবিউল ইসলাম। ২২ জনের মধ্যে ১৫তম হন বাংলাদেশের এ শুটার। আজ শুক্রবার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২২ দশমিক ৪ স্কোর করেন রবিউল।

এ ইভেন্টে ২৬ জন শুটার নিবন্ধন করলেও অংশ নিয়েছেন ২২ জন। শীর্ষ আট স্কোরধারী শুটার ফাইনালে ওঠেন। বাংলাদেশের শুটার রবিউলের সঙ্গে অষ্টম স্থানে থাকা শুটারের পার্থক্য ২ দশমিক ২ পয়েন্টের। গত অলিম্পিকের পর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়েছেন রবিউল। এবার প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র রবিউলই অংশ নেন।

রবিউলের কোচ শারমিন আক্তার বলেন, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের পর এ টুর্নামেন্টের মাধ্যমে আবার আন্তর্জাতিক শুটিংয়ে ফিরল রবিউল। দেড় বছরের বেশি সময় আন্তর্জাতিক শুটিংয়ে না থাকায় কিছুটা প্রভাব তো পড়েছেই।’

গ্রুপ-সেরার লড়াইয়ে বাংলাদেশ-ভারত, জয়ের বিকল্প দেখছেন না বাটলার

ইউরোপ জয় উদযাপনে উত্তপ্ত প্যারিস, আটক ৪৫

তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ক্ষুধা মেটেনি এনরিকের

হাজারতম ওয়ানডেতে পাকিস্তানের জয়, অভিষেকেই ইতিহাস গড়লেন মিনহাস

পিএসজির শিরোপা অক্ষুণ্ণ, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা