হোম > খেলা

যে কারণে পুরস্কার নিলেন না তামিম

স্পোর্টস রিপোর্টার

আজ শুরু হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে জিতিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তামিম ইকবাল। যদিও একটি কারণে ম্যাচসেরার পুরস্কার নিতে যাননি বাঁহাতি ওপেনার।

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকাকে আট উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। ২৪ বল হাতে রেখেই থিসারা পেরেরাদের দেওয়া ১৪০ রানের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। দলকে জেতানোর পথে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন তামিম।

সাধারণত ম্যাচ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই পুরস্কার বিতরণ পর্ব শুরু হয়। তবে প্রায় অনেকটা সময় পর এই ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাতে খানিকটা রাগান্বিত হয়ে ম্যাচসেরার পুরস্কার নিজে নেননি তামিম। তার বদলি হিসেবে পুরস্কার নেন নাজমুল হোসেন শান্ত।

বরিশাল-ঢাকার ম্যাচ দেখতে এদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন ফারুক আহমেদ। গ্যালারিতে থাকায় বিসিবি সভাপতি পুরস্কার দেবেন বলেই ছিল অপেক্ষা। যদিও দেরিতে পুরস্কার বিতরণী মঞ্চে আসেন সাবেক এই ক্রিকেটার।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা