হোম > খেলা

ভরুণ-অভিষেকের দারুণ দিন

প্রথম টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ইডেন গার্ডেন্সে স্বাগতিকদের জয়ের দিনটা ব্যক্তিগত পারফরম্যান্সে রাঙিয়েছেন ভরুণ চক্রবর্তী ও অভিষেক শর্মা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আগের জন।

এর কারণটাও যথার্থ। আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের তিন টপঅর্ডার ব্যাটার জস বাটলার, হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে সাজঘরের পথ দেখেন এই স্পিনার। এদের মধ্যে সর্বোচ্চ ৬৮ রান করেন বাটলার। এই ধাক্কা সামলে আর বড় পুঁজি পায়নি ইংলিশরা। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৩২ রান তোলে ইংল্যান্ড। এরপর আর কোনো উইকেট পাননি ভরুণ। চার ওভার হাত ঘুরিয়ে তার খরচ মাত্র ২৩ রান।

জবাবে অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বল হাতে রেখেই জয় পায় ভারত। তৃতীয় ব্যাটার হিসেবে ফেরার আগে ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলেন অভিষেক। পাঁচ চারের বিপরীতে আটটি ছয় মারেন এই ওপেনার। ২০ বলে ২৬ রান করেন সাঞ্জু স্যামসন। এ ছাড়া ১৯ রানে অপরাজিত থাকেন তিলক ভর্মা। ২১ রানে দুই উইকেট নেন জোফরা আর্চার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ১৩২/১০ (২০ ওভার)

জস বাটলার ৬৮; ভরুণ ৩/২৩

ভারত: ১৩৩/৩ (১২.৫ ওভার)

অভিষেক ৭৯, স্যামসন ২৬

আর্চার ২/২১

ফল: ভারত সাত উইকেটে জয়ী

ম্যাচসেরা ভরুণ চক্রবর্তী

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা