হোম > খেলা

অবিশ্বাস্য জয়ে ফাইনালে চিটাগং

স্পোর্টস ডেস্ক

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ের ২ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। সেই সঙ্গে ফাইনালে পা রেখেছে মোহাম্মদ মিঠুনের দল। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৩ রানের পুঁজি পায় খুলনা। জবাবে ইনিংসের শেষ বলে চার মেরে চিটাগংকে জয় এনে দেন আলিস ইসলাম। ৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন তিনি। দলের হয়ে ৪৬ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন খাওয়াজা নাফে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে তালাতের ব্যাট থেকে। খুলনার হয়ে হাসান মাহমুদ ও মুশফিক হাসান তিনটি করে উইকেট নেন।

এর আগে শিমরন হেটমায়ারের ব্যাটিং ঝড়ে স্কোরবোর্ডে এই পুঁজি পায় খুলনা। ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেন হেটমায়ার। তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৪ ছয়ের মারে। ৩২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। পঞ্চম উইকেটে ৭৩ রান যোগ করেন এই দুজন। খুলনার হয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বিনুরা ফার্নান্দো। ২৭ রানে ২ উইকেট নেন তিনি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা