হোম > খেলা

রিয়ালকে শীর্ষে ফেরানোর আনন্দ এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে লাস পালমাসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা। জয়ের পাশাপাশি দল শীর্ষে উঠায় বাড়তি আনন্দ ঢেউ খেলছে কিলিয়ান এমবাপ্পের মনে।

দলকে শীর্ষে ফেরানোর দিনে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জল ছিলেন এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মিনিটে পিছিয়ে পড়ার পর দলকে ম্যাচে ফেরান এই ফরাসি স্ট্রাইকার। পরবর্তীতে আরও এক গোল করেন এমবাপ্পে।

এছাড়া স্বাগতিকদের হয়ে একবার করে জালের দেখা পান ব্রাহিম দিয়াস ও রদ্রিগো। ২০ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৬ পয়েন্ট। দুইয়ে নেমে যাওয়া অ্যাটলেতিকো মাদ্রিদের নামের পাশে শোভা পাচ্ছে ৪৪ পয়েন্ট।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘পালমাসের বিপক্ষে আমরা জিততে চেয়েছি। সেটা করে দেখা পেরেছি। আমাদের শুরুটা ভালো ছিল না। যদিও ভালোই জবাব দিয়েছি। বেশ কয়েকটি গোল আদায় করে নিয়েছি। আমরা এখন টেবিলে সবার ওপরে। এজন্য আমি বেশ খুশি। আজকের এই জয়টা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। লিগ জয়ের জন্য এখন আমাদের নির্ভরতা নিজেদের ওপরই।’

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান