হোম > খেলা

কিংবদন্তির আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ক্লার্ক

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার হয়ে বর্নাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে যেসব কীর্তি গড়েছেন তাতে অনেক আগেই থেকেই মাইকেল ক্লার্ককে কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয়। বাকি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। এবার সেটাও পেলেন ক্লার্ক।

ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ক্লার্ক। দেশটির ৬৪তম ক্রিকেটার হিসেবে এই অনন্য সম্মান পেলেন অজিদের পঞ্চম বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন ক্লার্ক। ২০১৫ সালে অ্যাশেজ হারার পর হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে এক যুগের ক্যারিয়ারে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলেন ক্লার্ক। তিন সংস্করণ মিলিয়ে ব্যাট হাতে করেন ১৭ হাজার ১১২ রান। সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়ে ধরেন ৩৬ বার। বল হাতে ঝুলিতে পুরেন ৯৪ উইকেট। ক্লার্কের অধীনে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা