হোম > খেলা

বাবার চেয়ে এমবাপ্পেই ভালো ফুটবলার

রোনারদোর ছেলের দাবি

স্পোর্টস ডেস্ক

তর্কসাপেক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে ইতিহাসের সেরা ফুটবলার মনে করা হয়। অথচ নিজের ছেলে মাতেওয়ের কাছে সেরার তকমা পাচ্ছেন না সিআরসেভেন। মাতেওয়ের দাবি, তার বাবার চাইতে ভালো ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

কয়েকদিন পরই ৪০ এ পা রাখবেন রোনালদো। বয়স বাড়লেও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর পারফরম্যান্সে সেটার কোনো প্রভাব পড়েনি। এখনও তরুণ ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে গোল করে যাচ্ছেন। চলতি মৌসুমে আল নাসেরের হয়ে ২৩ ম্যাচে মাঠে নেমেছেন। করেছেন ২০ গোল। সব মিলিয়ে ক্যারিয়ারে তার গোল সংখ্যা ৯২০টি। তার সামনে এখন এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার সুযোগ।

এতোকিছুর পরও ছেলের মন গলাতে ব্যর্থ ‘ফুটবলার’ রোনালদো। লা সেকসতাকে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগিজ ফরওয়ার্ড বলেন, ‘আমার ছেলে মাতেও এমবাপ্পেকে খুব পছন্দ করে। সে মাঝেমধ্যে আমাকে বলে, ‘বাবা তোমার চেয়ে এমবাপ্পে ভালো ফুটবলার।’ তখন আমি উত্তরে বলি, ‘না, আমি এমবাপ্পের চেয়ে ভালো। তার চেয়ে আমি বেশি গোল করেছি (হাসি)। বিষয়টা মজার।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা