হোম > খেলা

ক্যারিয়ার সেরা বোলিংয়ে অ্যান্ডারসনের রঙিন প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক

শেষবার ২০১৪ সালে এই টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের জার্সিতে টি-টোয়েন্টি খেলেন জেমস অ্যান্ডারসন। লাল বলের ক্রিকেট মনযোগ দিতে রঙিন পোশাকে আর খুব একটা খেলেননি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার ফের টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন অ্যান্ডারসন। ৩৯৩৫ দিনের বিরতি কাটিয়ে ফের ল্যাঙ্কাশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টেই খেলেছেন তিনি। ১১ বছর পর প্রত্যাবর্তন করে অ্যান্ডারসনের শিকার ছিল ১৭ রানে তিন উইকেট। ডারহামের বিরুদ্ধে এই দারুণ বোলিংই তার টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং।

গতকাল রাতে ডারহামের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের একাদশে মিচেল স্যান্টলির বাদ পড়লে জায়গা পান অ্যান্ডারসন। সুযোগ পেয়েই বল হাতে শুরু করেন ইনিংস। ‘পুরোনো চাল ভাতে বাড়ে’- সেই কথার প্রমাণটাই দিয়েছেন অ্যান্ডারসন। প্রথম ওভারে কোন উইকেট না পেলেও তার খরচ ছিল মাত্র ৩ রান। ইনিংসের তৃতীয় ওভারে পান প্রথম সাফল্যের দেখা। ১১ রান দিলেও ফেরান গ্রাহাম ক্লার্ককে। এই ওভারে একটি বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারি হজম করেন তিনি।

পরের দুই ওভারে তার খরচ ছিল আর মোটে তিন রান। আর শিকার করেন আরও দুই উইকেট। তাতেই ৩৯৩৫ দিন পর হাল সময়ের জনপ্রিয় সংস্করণে প্রত্যাবর্তন রাঙান অ্যান্ডারসন। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৪ উইকেট শিকার করা এই ডানহাতি পেসারের এটাই ক্যারিয়ার সেরা বোলিং।

তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রত্যাবর্তনের দিনে ল্যাঙ্কাশায়ার ৪ উইকেটের জয় পায়। এই জয়ে ৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নর্থ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ল্যাঙ্কাশায়ার।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা