হোম > খেলা

আলকারাজের পতন, সেমিতে জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেন

স্পোর্টস রিপোর্টার

নোভাক জোকোভিচ

মেজর ট্রফির ফাইনালে দুই সুপারস্টারের মুখোমুখি লড়াইয়ে কার্লোস আলকারাজই এগিয়ে। উইম্বলডনের গত দুই ফাইনালে স্পেনের এ তরুণ হৃদয় ভেঙে দেন নোভাক জোকোভিচ। তবে প্যারিস অলিম্পিকের স্বর্ণ জয়ের দৌড়ে শেষ হাসি হাসেন ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী। এবার গ্র্যান্ড স্ল্যামেও সেই হারের মধুর প্রতিশোধ নিলেন সার্বিয়ান তারকা। কোয়ার্টার ফাইনালে সাবেক এ নাম্বার ওয়ান ৪-৬, ৬-৪, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন স্পেনের এ তরুণকে।

জোকোভিচ-আলকারাজের মহারণ উপভোগের অপেক্ষায় ছিলেন টেনিসপ্রেমীরা। জিভে জল এনে দেওয়ার মতো দুই মেগাস্টারের লড়াইটা গেল শেষ আটেই। মহারণের দ্বৈরথ জিতে সেমিফাইনালের টিকিট কেটেছেন জোকোভিচ। তবে প্রথম সেটে হেরে পিছিয়ে পড়েছিলেন ৩৭ বছরের এ মেগাস্টার। খেলায় ফিরে সেমিতেই পৌঁছে হাসলেন শেষ হাসি।

শেষ চারে জোকোভিচ খেলবেন আলেকজান্ডার জভেরেভের বিপক্ষে। ফাইনালে উঠার লড়াইয়ে নাম লেখানোর আগে শেষ আটের ম্যাচে দ্বিতীয় বাছাই এ জার্মান তারকা ৭-৬ (৭-১), ৭-৬ (৭-০) ও ২-৬ ও ৬-১ গেমে ধরাশায়ী করেছেন যুক্তরাষ্ট্রের টমি পলকে।

আনাস্তাসিয়া পাভলুচেনকোভা ভয় ধরিয়ে দিয়েছিল। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ হাসি হেসেছেন আরিনা সাবালেঙ্কাই। রোমাঞ্চকর জয় শেষে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন বেলারুশের এ সুন্দরী। এ জয়ে মেলবোর্নে টানা তিন শিরোপা জয়ের আশা জিইয়ে রাখলেন টুর্নামেন্টের এ শীর্ষ বাছাই।

২৬ বছর আগে হার্ড-কোর্ট গ্র্যান্ড স্ল্যামে হ্যাটট্রিক ট্রফি জয়ের মাইলফলক ছুঁয়েছিলেন মার্টিনা হিঙ্গিস। সুইস কিংবদন্তির পর এই প্রথম মেলবোর্ন পার্কে টানা তিন শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সাবালেঙ্কা।

প্রথম সেট জিতে জয়ের ছন্দ ধরে রাখার আভাস দিয়ে ছিলেন সাবালেঙ্কা। কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান তার রাশিয়ান প্রতিপক্ষ পাভলুচেনকোভা। তার দাপটে সাবালেঙ্কার শিরোপা জয়ের স্বপ্নেই পড়ে গিয়েছিল শঙ্কার মুখে। তবে তৃতীয় ও শেষ সেট জিতে শেষ চারে নাম লেখান ২৬ বছরের বেলারুশিয়ান এ তারকা। ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতেন ৬-২, ২-৬ ও ৬-৩ গেমে।

২০২৩ সালের ফাইনালের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে কোনো সেট হারলেন সাবালেঙ্কা। ওই ম্যাচে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে এলেনা রাইবাকিনাকে হারিয়ে প্রথম মেজর ট্রফি জেতেন তিন গ্র্যান্ড স্ল্যাম জয়ী। ম্যাচ জিতে সাবালেঙ্কা বলেন, ‘এমন কঠিন ম্যাচ খেলা দারুণ ব্যাপার। টুর্নামেন্টের শেষ দিকের ম্যাচ এমন জমজমাটই হয়। আমি ভেবে ছিলাম সরাসরি সেটে জিতে যাবো। কিন্তু ঘটেছে তার উল্টোটা।’

ফাইনালে উঠার লড়াইয়ে বন্ধু পাউলা বাদোসার মুখোমুখি হতে যেন কিছুতেই তর সইছে না সাবালেঙ্কার। মঙ্গলবার এই স্প্যানিশ খেলোয়াড় সরাসরি সেটে ৭-৫ ও ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন তৃতীয় বাছাই মার্কিন তারকা কোকো গাউফকে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা