জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫
বুধবার (১৫ জানুয়ারি) শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর চূড়ান্ত পর্বের খেলা। ইতোমধ্যে বিভাগীয় পর্বের খেলা শেষ হয়েছে।
দেশের দশটি সাংগঠনিক বিভাগে গত ১০ নভেম্বর শুরু হয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টটির প্রধান লক্ষ্য তারুণ ও যুব সমাজকে সঠিক পথে নির্ধারণ ও দেশের ক্রিকেটের উন্নয়ন।
চূড়ান্ত পর্বের খেলা হবে ১৯ জানুয়ারি পর্যন্ত। বুধবার উদ্বোধনী ম্যাচে মিরপুরের সিটি ক্লাব মাঠে সকাল ৯টায় ফরিদপুরের মুখোমুখি হবে বরিশাল বিভাগ।
চূড়ান্ত পর্বের উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক তারকা গোলরক্ষক আমিনুল হক।