হোম > খেলা

জয়ে মিশন শুরু বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

ছবি ক্রেডিট: আইসিসি

অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা জয়ে রাঙাল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শনিবার (১৮ জানুয়ারি) নেপালকে পাঁচ উইকেটে হারায় সুমাইয়া আক্তারের দল।

বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচটিতে লড়াইয়ের পুঁজিই দাঁড় করাতে পারেনি নেপাল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৫২ রানে অলআউট হয় হিমালয় কন্যারা। তাতেই জয়ের পথটা সহজ হয়ে যায় বাংলাদেশের।

নেপালের হয়ে ৩২ বলে ১৯ রানের টেস্ট মেজাজি ইনিংস খেলেন সানা প্রাভিন। ১০ রান আসে সীমানা কেসির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ১১ রানের বিনিময়ে দুই উইকেট নেন জান্নাতুল মাওয়া।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১১ রানের মধ্যে সুমাইয়া আক্তার, ফাহমিদা ছোঁয়া ও জোয়াইরিয়া ফেরদৌসের উইকেট হারায় বাংলাদেশ। এই প্রাথমিক ধাক্কা বাংলাদেশের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। ১৩.২ ওভারেই জয় তুলে নেয় তারা। সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া ইসলাম। ১২ রান আসে সুমাইয়ার ব্যাট থেকে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা