হোম > খেলা

সংকটের মধ্যেই ৩৬ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি বাফুফের

স্পোর্টস রিপোর্টার

চলমান সংকটের মধ্যেই ৩৬ নারী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে বলে জানা গেছে। তবে এ নিয়ে এখনো বিজ্ঞপ্তি দেয়নি বাফুফে।

গত বছরের ৩০ অক্টোবর পর্যন্ত বাফুফের চুক্তির আওতায় ছিলেন ৩১ ফুটবলার। এই ৩১ জনের মধ্যে আনাই মুঘিনি এবার ক্যাম্পে নেই। বাকি ৩০ জনের মধ্যে অধিনায়ক সাবিনাসহ মোট ১৮ জন কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তারা অনুশীলন করছেন না। বাকি সিনিয়র দলে থাকা ১২ জন ও বিকেএসপি ও সেনাবাহিনীতে থাকা বয়সভিত্তিক খেলোয়াড়রা চুক্তিতে এসেছেন।

তবে বিদ্রোহী ১৮ ফুটবলারের বাফুফের সঙ্গে চুক্তির সম্ভাবনা এখনও শেষ হয়নি। তাদের চুক্তিপত্রও প্রস্তুত রয়েছে। তারা কোচ বাটলারের অধীনে অনুশীলনে ফিরলে চুক্তির আওতায় আসবেন। তবে সাবিনারা এখনও বাটলারকে বয়কটের সিদ্ধান্তে অটল রয়েছেন।

ব্যাটিংয়ে মনোযোগী হতে অধিনায়কত্ব ছাড়লেন স্টারলিং

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহীর ঈদ উপহার, আইফোন

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই মোস্তাফিজ

পেশোয়ার জালমিতে তানজিদ হাসান

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

কেইন ম্যাজিকে আটালান্টাকে গোল বন্যায় ভাসাল বায়ার্ন

সালাহর গোলের ফিফটি, শেষ আটে লিভারপুল

৯০০ গোলের মাইলফলকে মেসি, ড্র করে বিদায় নিল মিয়ামি

নিউক্যাসলের জালে ৭ গোল, কোয়ার্টার ফাইনালে বার্সা

ভোটে বিতর্ক, ভেতরে ভাঙন-বিশৃঙ্খল বিসিবি!