হোম > খেলা

সাড়ে পাঁচ ঘণ্টা পেছালো ফুটবল দলের ফ্লাইট

স্পোর্টস ডেস্ক

নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দুপুরে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ে যেতে পারছেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। দুপুর তবে দুপুর দেড়টার ফ্লাইট সাড়ে পাঁচ ঘণ্টা পিছিয়ে নেওয়া হয়েছে সন্ধ্যা ৭টায়।

নেপাল রওয়ানা দেবার উদ্দেশে ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছে ২৩ সদস্যের বাংলাদেশ দল। তাদের সঙ্গে আছেন কোচিং স্টাফরাও। বর্তমানে সেখানেই অবস্থান করেছেন তারা।

ফ্লাইট পিছিয়ে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমাম জানান, বাংলাদেশ বিমানের যে উড়োজাহাজটি নেপাল যাবে সেটি সিঙ্গাপুর থেকে আসার কথা ছিল। তবে যাত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে আসতে পারছে না।

‎নেপালের সঙ্গে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৬তম, বাংলাদেশ ১৮৪তম। দুই দলই এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রীতি ম্যাচগুলো খেলবে।

ম্যাচ দুটো সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে নেই দলের দুই তারকা হামজা চৌধুরী এবং শমিত সোম। জানা গেছে, ব্যস্ত ক্লাব সূচি থাকায় তাদেরকে ছাড়া হয়নি।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা