হোম > খেলা

জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপুটে দিন

গল টেস্ট

স্পোর্টস ডেস্ক

গল টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। উসমান খাজা ও স্টিভ স্মিথের অপরাজিত শতকে প্রথম দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে সফরকারী দলের সংগ্রহ ৩৩০ রান।

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জেতা অস্ট্রেলিয়ার শুরুটাই হয় দারুণ। উদ্বোধনী জুটিতে ৯২ রান যোগ করেন ট্রাভিস হেড ও খাজা। হেড ৪০ বলে ৫৭ রানের টি-টোয়েন্টি সূলভ ইনিংস খেলে আউট হলে এই জুটি ভাঙে।

তিনে ব্যাট করতে নেমে ক্রিজে টিকে যান মার্নাস লাবুশান। যদিও ইনিংস বড় করতে পারেননি। জেফরি ভ্যান্ডারসের শিকার হওয়ার আগে ২০ রান করেন এই টপঅর্ডার ব্যাটার। তৃতীয় উইকেটে ১৯৫ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকি অংশ কাটিয়ে দেন স্মিথ ও খাজা। খাজা ১৪৭ ও স্মিথ ১০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা