হোম > খেলা

অলিম্পিকে আর্চার কুমকুম

স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমসে ইতিহাস গড়েছেন ১৭ বছর বয়সি ভারতীয় তীরন্দাজ কুমকুম মোহদ। ব্যক্তিগত রিকার্ভ বিভাগে স্বর্ণপদক জয়ের সঙ্গে তিনি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য ভারতের একটি কোটা নিশ্চিত করেছেন। এশিয়ান গেমসের ইতিহাসে তিনিই প্রথম ভারতীয় নারী, যিনি ব্যক্তিগত রিকার্ভে স্বর্ণ জয়ের এই অনন্য গৌরব অর্জন করলেন।

টুর্নামেন্টে দুর্দান্ত ফর্ম দেখিয়ে তিনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কাং চায়েয়ং এবং চীনের ঝু জিংয়ির মতো বিশ্বমানের প্রতিযোগীদের পরাজিত করেন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার ও ইয়ে-জিনের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করেন এবং শেষ সেটে নিখুঁত পারফরম্যান্সের মাধ্যমে জয় ছিনিয়ে নেন।

ব্যক্তিগত ইভেন্টের সঙ্গে তিনি নারীদের দলগত বিভাগে স্বর্ণ এবং মিক্সড টিম ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেন। তার এই ঐতিহাসিক সাফল্য ভারতীয় তীরন্দাজির জন্য নতুন দিগন্ত উন্মোচন করল।

জাপানি কুস্তিগির সুসাকির সোনালি হাসি

তাইওয়ানের বক্সার লিনের স্বর্ণ

অলিম্পিক সেইলিং কোটা জিমিনের

গেইলের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন লুয়ান

ক্রিকেটকে বিদায় বললেন মাইলস

ছোট পর্দায় আজ রাতে নেশনস লিগের যত ম্যাচ

আবাহনীর বড় জয়, ফর্টিসের ড্র

শুরু হলো এনসিএলের ২৮তম আসর

রোনালদো-জেসুস বিরোধ মেটাতে পর্তুগাল সরকারের হস্তক্ষেপ

থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম হয়েই এশিয়ান গেমস শেষ বাংলাদেশের