হোম > খেলা

বিআইএসসি গেমস শুরু ৭ আগস্ট

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিআইএসসি) আয়োজন করতে যাচ্ছে বিআইএসসি গেমস ২০২৫। প্রতিযোগিতাটি শুরু হচ্ছে ৭ আগস্ট। আসরটি শেষ হবে ৯ আগস্ট। যেখানে টানা তিন দিনব্যাপী হবে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা। এবারের আসরে এই দুটি খেলাকেই কেন্দ্র করে মাঠে নামবে স্কুল পর্যায়ের উদীয়মান তরুণ ক্রীড়াবিদরা।

ফুটবল প্রতিযোগিতায় ছেলেদের জন্য থাকছে তিনটি বয়সভিত্তিক বিভাগ- অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯। মেয়েরা অংশ নেবে অনূর্ধ্ব-১৯ বিভাগে। অন্যদিকে, ভলিবল প্রতিযোগিতা হবে ছেলেমেয়েদের উভয়ের জন্যই অনূর্ধ্ব-১৯ বিভাগে।

‘বিআইএসসি গেমস’ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, দলীয় সংহতি ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিযোগিরা যখন নিজেদের স্কুলের প্রতিনিধিত্ব করে মাঠে নামবে, তখন শুধুই জয়-পরাজয় নয়, গুরুত্ব পাবে শৃঙ্খলা, একাগ্রতা ও খেলোয়াড়সুলভ আচরণ- যা শিক্ষার্থীদের জন্য হয়ে উঠবে এক অনন্য অভিজ্ঞতা।

ছাত্র, প্রশিক্ষক ও সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। মাঠে প্রথম থেকে শেষ বাঁশি পর্যন্ত প্রতিটি মুহূর্ত হবে রোমাঞ্চকর- যা উপস্থিত সবাইকে উপহার দেবে একাধিক স্মরণীয় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা।

মারশাঁকে অলিম্পিকের চ্যালেঞ্জ ছুড়লেন ১৭ বছরের কোজিমা

‘পুরুষের ছন্দবেশ’ থেকে ফারিবার রুপালি হাসি

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস

প্রথমবার বিদেশি লিগে ডাক পেলেন রুবেল, খেলবেন সাকিবের দলে

প্রমাণ করতে হবে, আমরা উচ্চপর্যায়ে খেলতে পারি: শমিত

সরোয়ারকে শোকজ নোটিশ দেয়ার সিদ্ধান্ত বিসিবির

এশিয়ান গেমসে নামার আগেই ডোপ টেস্টে নিষিদ্ধ

মেসির শেষ ম্যাচের জন্য বিশেষ জার্সি

'কিছুদিন ধরেই ভালো খেলছি না', ব্রোঞ্জ হারিয়ে শারমিনের আক্ষেপ

উশুতে পদক নিশ্চিত করলেন জিন্নাত