হোম > খেলা > ক্রিকেট

মালয়েশিয়ার বিপক্ষে দলে সাব্বির-শামীম

স্পোর্টস রিপোর্টার

ঘরের মাঠে মালয়েশিয়া ক্রিকেট দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে বিসিবি হাই পারফরম্যান্স দল। আজ বুধবার বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া দল। ৮ ও ১০ আগস্ট ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হবে। এরপর ১২, ১৪ ও ১৬ আগস্ট হবে তিনটি ওয়ানডে। এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে আছেন অভিজ্ঞ সাব্বির রহমান ও শামীম হোসেনের মতো ক্রিকেটার। এছাড়া জিসান আলম, আরিফুল ইসলাম ও জাওয়াদ আলমরাও দলে আছেন। জাতীয় দলের নতুন পেসার আব্দুল গাফফার সাকলায়েনকেও টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে। খেলবেন আবু হায়দার রনিও। সিরিজের সবগুলো ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে।

বিসিবি হাই পারফরম্যান্স টি-টোয়েন্টি দল

জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহরাব হাসান, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলায়েন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বী ও ইকবাল হোসেন।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে আতঙ্কের জনপদ ঈশ্বরদী

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

লোডশেডিংয়ে ২০-২৫ কোটি টাকার মাছ মারা গেছে

উপসম্পাদকীয়: তারেক রহমানকে কেন দিল্লি নিতে বেপরোয়া ভারত?

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

নাগেশ্বরীতে সুস্থ ব্যক্তিদের প্রতিবন্ধী সাজিয়ে সরকারি ভাতা প্রদান, তদন্তের দাবি

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

সিরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র