হোম > খেলা > ক্রিকেট

হাসানের ফাইফার, প্রথম সেশন বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

সিলেট টেস্টের প্রথম দিনটা তেমন ভালো না কাটলেও দ্বিতীয় দিনের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। এদিন প্রথম সেশনে ৩ উইকেট নিয়ে ফাইফার পূর্ণ করেছেন হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজ ফিরিয়েছেন সেট ব্যাটার জাস্টিন গ্রিভসকে। আর তাতে দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ৩২২ রান।

দিনের শুরুটা ছিল একটু ম্যাড়মেড়ে। প্রথম ১০ ওভারে কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। গতদিনের মতোই দেখেশুনে ব্যাটিং করছিলেন আমির জাঙ্গু এবং জাস্টিন গ্রিভস।

ম্যাচে মোড় আসে নতুন বল নেয়ার পর। নতুন বলে নিজের প্রথম ওভার করতে এসেই পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন হাসান। প্রথমে জাঙ্গুকে ফেরান দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করে। পরের বলে আবারও ইনসুইং। রস্টন চেজের ব্যাটের ভেতরের কাণায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে।

হ্যাটট্রিকও পেতে পারতেন হাসান। হাসানের লেংথ বল ডিফেন্ড করতে গিয়ে লাইন মিস করেন জশুয়া বিশপ, বল গিয়ে লাগে তার প্যাডে। আউটের আবেদন করতেই সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন পাকিস্তানি আম্পায়ার আসিফ ইয়াকুব। উল্লাসে ফেটে পড়েন ক্রিকেটার থেকে শুরু করে গ্যালারিতে থাকা দর্শকরাও। তবে বেরসিক রিভিউ সেই আনন্দের উপলক্ষ্যকে কিছুটা মলিন করেছে। রিভিউয়ে দেখা যায়, বল ব্যাটে লেগে তারপর পায়ে লেগেছে বিশপের।

বিশপকে অবশ্য পরে হাসানই ফিরিয়েছেন। এই উইকেটে কৃতিত্ব আছে লিটনেরও। দারুণ এক স্টাম্পিং করেছেন এই উইকেটরক্ষক। বিশপকে ফিরিয়ে ক্যারিয়ারের পঞ্চম ফাইফার তুলে নিলেন হাসান। গত মাসে আফগানিস্তানের বিপক্ষেও ফাইফার নিয়েছিলেন এই পেসার।

পরের ওভারে বোলিংয়ে এসে জাস্টিন গ্রিভসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। তার হাওয়ায় ভাসানো বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন গ্রিভস। ৫১ রান করে সাজঘরে ফেরেন গ্রিভস।

মধ্যাহ্নবিরতির আগে গ্রিভস এবং ওয়ারিক্যান মিলে আরও ২১ রান যোগ করেন।

চোটে সাদমান, ব্যাটিং করতে পারবেন?

হ্যাটট্রিক হয়েও হলো না হ্যাটট্রিক

ব্যাটিং বিপর্যয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

'নতুন এসেছে তো, একটু এক্সাইটেড', উইন্ডিজ ব্যাটারকে নিয়ে তাসকিন

প্রথম ইনিংসে কত রান করতে চায় উইন্ডিজ, জানালেন উইকহ্যাম

প্রথম দিন শেষে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশি বোলারদের হতাশ করে বড় সংগ্রহের পথে উইন্ডিজ

তাসকিন-হাসানের দাপটের পর উইকহ্যাম-জাংগুর পাল্টা আক্রমণ

সিলেটে পেসারদের দাপট, বিপদে ওয়েস্ট ইন্ডিজ

তাইজুলকে নিয়েই ফিল্ডিংয়ে বাংলাদেশ