হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ঘোষণা আফগানিস্তানের

স্পোর্টস রিপোর্টার

ছবি: সংগৃহীত

চলতি মাসে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। তবে শেষ মুহূর্তে সেই সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও ব্যস্ত সূচিই থাকছে টাইগারদের। চলতি মাসের শেষ দিকে এশিয়ান গেমস খেলতে জাপানে যাবে বাংলাদেশ দল। এরপর আরব আমিরাতে দুই ফরম্যাটের সিরিজ খেলবে টাইগাররা।

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আজ (৮ সেপ্টেম্বর) এই দুই সিরিজের সূচি ঘোষণা করেছে আয়োজক আগফগানিস্তান।

আফগানদের বিপুক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৯ অক্টোবর। ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সেদিন জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশ পরস্পর মুখোমুখি হবে।

সব দল একবার করে একে অপরের মুখোমুখি হওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। দুটো সিরিজেরই ভেন্যু এবং ম্যাচ শুরুর সময় এখনো প্রকাশ করা হয়নি।

ইউপিডিএফকে দমনে সেনাবাহিনী প্রয়োজন হবে না, জনগণই যথেষ্ট: ব্রিগেডিয়ার নাজমুল

‘প্রধানমন্ত্রীর নির্দেশে বাঁধনের সঙ্গে কথা বলেছি, ইতালিতে মামলা হচ্ছে’

বুধবার শিল্পকলা‍য় স্বপ্নদলের যুদ্ধবিরোধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর ৪৮ লাখ রুপিতে বিক্রি আম্বানির চিড়িয়াখানায়

সরকারি চাকরিতে ভাইভা নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

তরুণরাই দেশের রক্তসংকট মেটাতে পারে: ঢাবি উপাচার্য

বিটিসিএলে চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু, মারধর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

এআই ব্যবহারে শিশুদের যে দক্ষতা বাড়ানোর তাগিদ শিক্ষামন্ত্রীর

কাজের মাধ্যমেই ঢাকাকে বদলে দিতে চাই: সেলিম উদ্দিন

বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দাবি মীর আহমাদের