হোম > খেলা > ক্রিকেট

লড়াই করে হারল বাংলাদেশ, শিরোপা শ্রীলঙ্কার

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করেও শিরোপা জিততে পারল না বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৪ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। ৪ রানের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কার মেয়েরা।

রান তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহের ও আচেনা জান্নাত কেউই রানের খাতা খুলতে পারেননি। শিরিনা খাতুনও করেন মাত্র ৬ রান। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে হাল ছাড়েননি অধিনায়ক সাদিয়া ইসলাম। নিশিতা আক্তার নিশিকে সঙ্গে নিয়ে দলের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি।

পরে সাদিয়া আক্তারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের। দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেও শেষ পর্যন্ত লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন সাদিয়া ইসলাম। ৩৫ বলের ইনিংসটি সাজানো ছিল তিনটি চার ও একটি ছক্কায়।

এছাড়াও সাদিয়া আক্তার ২২ বলে ৩৫ রান করে শেষ ওভারে আউট হন। নিশির ব্যাট থেকেও আসে ৩৫ রান। অন্যদের মধ্যে ফারজানা ১১, বিবি আয়েশা ৩ ও জান্নাতুল ফেরদৌস ৪ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ওপেনার সাঞ্জানা কাভিন্দি করেন দলের সর্বোচ্চ ৬৪ রান। উমায়াঙ্গানা পেইরিসের ব্যাট থেকে আসে ২৮ রান। এ ছাড়া বালাসুলিয়া ২৩, উপেক্ষা ২২, সেওমিনি ১৫ ও মেথসারা ১ রান করেন। শাসিনি গিমানি রানের খাতা খুলতে পারেননি।

'বাজে আম্পায়ারিংয়ে' ম্লান সাদিয়ার লড়াই

অবসরের আগে বাংলাদেশের জার্সিতে ফিরতে চান জাহানারা

ছোট পর্দায় থাকছে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

হোয়াইটওয়াশে চোখ ড্যারেন স্যামির

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি

রিশাদের ওপর আস্থা রেখে নতুন মৌসুমেও দলে টানল হোবার্ট

ভারতকে হারিয়ে সমতায় ক্যারিবীয়রা