হোম > খেলা > ক্রিকেট

জোহান্সবার্গে হার এড়াতে পারল না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার সামনে প্রয়োজন দাড়ায় মাত্র ১১ রানের। ওপেনার মার্কাস অ্যাকেরম্যানকে প্রথম ওভারে হারিয়েও দ্রুতগতিতেই সেই লক্ষ্য পুরুণ করে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। ৯ উইকেটের এই জয়ে দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ তে এগিয়ে গেল। জোহান্সবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৬৮ রানে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিডই এই ম্যাচের ভাগ্য মুলত পরিস্কার করে দেয়। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারল বাংলাদেশ।

পঞ্চম এবং শেষ দিনের খেলা শুরু হয়েছিল ১১৩ রানে ৫ উইকেট নিয়ে। লিটন দাস ২৪ এবং মুশফিকুর রহিম ৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। তখনো প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৫৫৭ রানের চেয়ে ৪৪ রানে পিছিয়ে বাংলাদেশ।

শুরুতে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন লিটন। কিন্তু ১৩৮ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন লিটন। রাবাদার বলে ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত করে স্টাম্পে। ৩৯ রান করে ফিরতে হয় তাঁকে। তখনো প্রথম ইনিংসের ঘাটতি কাটেনি বাংলাদেশের।

এরপর মুশফিক ও মিরাজ মিলে দলকে লিড এনে দেন। তাতে ইনিংস ব্যবধানের হার এড়ানোর স্বস্তি পায় বাংলাদেশ। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমারের আঘাতে ভেঙে যায় শেষ স্বীকৃত ব্যাটসম্যানদের জুটি।

বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৪০০ রান। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তুলেছিল ৫৫৭। দ্বিতীয় ইনিংসে মিরাজের বিদায়ের পর বাকি ইনিংস ভেঙ্গেচুরে পড়ে। বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৬৮ রানে।

ইনিংস ব্যবধানের হার এড়ানোর স্বস্তি মিললেও ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ।

হারের অপেক্ষায় বাংলাদেশ

সিরিজ জয়ের আনন্দের মধ্যেই শাস্তি পেল ভারত

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে লাল বলের আরো রোমাঞ্চ

এক ইনিংসে আট ডিসমিসালের নিয়ে লিটনের নয়া কীর্তি

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর আলোকস্বল্পতায় বন্ধ ম্যাচ

স্যান্ডপেপার কাণ্ডে বোমা ফাটালেন ব্যানক্রফট

শ্রীলঙ্কার লড়াইয়ের পরও এগিয়ে পাকিস্তান

ডাকেটের সেঞ্চুরিতে ৮ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জয় ইংল্যান্ডের

শেষ ম্যাচ জিতেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল বাংলাদেশ

লিটনের বিশ্বরেকর্ড