হোম > খেলা > ক্রিকেট

মুস্তাফিজ ইস্যুতে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এ সিদ্ধান্ত নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। তিনি ভুল স্বীকার করে বিষয়টিকে 'দুঃখজনক' বলে আখ্যায়িত করেছেন।

ভারতীয় গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমল বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই। কখনো কখনো বিষয়গুলো এভাবেই ঘটে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে। তবে মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে, যার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এমন পরিস্থিতি আর তৈরি হবে না।’

আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আসর শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।

এ ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা হয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সেই বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ।

এদিকে বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলছেন মুস্তাফিজুর রহমান। নিলামের আগেই সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স।

বিসিবির বোর্ডসভা কাল

পদত্যাগ হিড়িকে বিসিবিতে অস্তিরতা

নিচের স্তরেও প্রতিনিধি চায় কোয়াব

শুরু হচ্ছে নারীদের ব্যস্ততা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ডুসেনের

আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ

রাজশাহীতে শুরু হচ্ছে ব্যাংকার্স ক্লাব ক্রিকেটের ১৩তম আসর

হোবার্টের মৌসুমসেরা রিশাদ

লিগ বন্ধ নিয়ে ক্ষোভ ঝাড়লেন ইমরুল কায়েস

বিসিএলে এবার কোকাবুরা বল