হোম > খেলা > ক্রিকেট

পাডিক্কালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

কলম্বো টেস্ট

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চালকের আসনে রয়েছে সফরকারী ভারত। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। দিন শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩০০ রান।

দলের পক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন দেবদূত পাডিক্কাল। ১৯৩ বলে ১১৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। এছাড়া শুভমান গিল ৫০ এবং যশস্বী জয়সওয়াল ৪৫ রান করে ভালো শুরু এনে দেন। শ্রীলঙ্কার হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো, যিনি একাই শিকার করেন ৩টি উইকেট। অপর দুটি উইকেট নেন লাহিরু কুমারা ও কেশরা নুয়ান্থা।

দিন শেষের উইকেটে রয়েছেন ধ্রুব জুরেল (৭) ও সারাংশ জৈন (৪)। প্রথম দিনের খেলা শেষে ব্যাটিং সহায়ক উইকেটে বেশ স্বস্তিতে রয়েছে ভারতীয় দল। দ্বিতীয় দিনে বড় সংগ্রহ গড়ে স্বাগতিকদের ওপর চাপ আরো বাড়িয়ে দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৩০০/৫, ৮৫ ওভার (পাডিক্কাল ১১৭, গিল ৫০, জয়সওয়াল ৪৫, জাদেজা ৪৩, রাহুল ১৮; আসিথা ৩/৪৬, লাহিরু ১/৩৮, নুয়ান্থা ১/৯৩।

*প্রথম দিন শেষে

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের অবিশ্বাস্য রাত!

প্রথম দুই ম্যাচে জিতেও সিরিজ হাতছাড়া যুবাদের

ক্রাইস্টচার্চে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

কালামের সেঞ্চুরির পর হোসাইনের ৪ উইকেট

মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে

কালামের সেঞ্চুরিতে রান পাহাড়ে বিসিবি একাদশ

ছোট পর্দায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের ম্যাচ

‘সমস্যা মানসিকতায়, অভাব সাহসের’

চমক নিয়ে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়!