হোম > খেলা > ক্রিকেট

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দলের দুই বহর দক্ষিণ আফ্রিকায়

স্পোর্টস রিপোর্টার

২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে বাংলাদেশ দল। গত মঙ্গলবার কোচিং স্টাফসহ ১৬ সদস্যের একটি দল বাংলাদেশ ছাড়ে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় জোহানেসবার্গে পৌঁছায় দলটি।

দলের বাকি সদস্যরা রওনা দেন ১১ নভেম্বর। ১২ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৮টায় জোহানেসবার্গ পৌঁছায় তারা। আজ থেকে দলীয় অনুশীলন শুরুর কথা রয়েছে ক্রিকেটারদের।

লম্বা সময় ধরে খেলার মধ্যেই রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেন নাজমুল হোসেন শান্তরা। সেখান থেকে দেশে ফিরেই আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অনুশীলনে ফিরতে হয় ক্রিকেটারদের। এই সিরিজের মাঝেও তেমন কোনো বিরতি পায়নি ক্রিকেটাররা। সিরিজ শেষ করেই পরের দিন ধরেছেন দক্ষিণ আফ্রিকার বিমান। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে কন্ডিশনের চেয়েও টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভ্রমণক্লান্তি এবং ওয়ার্কলোড সামলে মাঠে নামা।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়নে। দুটো টেস্ট ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। টেস্ট সিরিজ শেষে ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ৪ ডিসেম্বর গেবেখার সেন্ট জর্জেস পার্কে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর কিম্বার্লি ওভালে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ম্যাচ ১২ ডিসেম্বর বেনোনির উইলোমুর পার্কে। ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর।

পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ শেষ বাংলাদেশের যুবাদের

দক্ষিণ আফ্রিকা সফরে অগ্নিপরীক্ষা

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা

ফের আইপিএলে খেলতে আগ্রহী মোস্তাফিজ

সেরা দশে রহমত শাহ, ক্যারিয়ার-সেরা র‌্যাংকিংয়ে হৃদয়

ধনাঞ্জয়া-কুশলের সেঞ্চুরিতে লঙ্কানদের আধিপত্য

দ. আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

লাহোর কালান্দার্সে নতুন দায়িত্বে বুলবুল

পাকিস্তানের দাপটে চাপে শ্রীলঙ্কা

রেকর্ড অষ্টম শিরোপার সামনে খুলনা, জয়ে সিলেট-ময়মনসিংহের