হোম > খেলা > ক্রিকেট

স্টার্কের তাণ্ডবে ছত্রখান বাংলাদেশের ব্যাটিং!

স্পোর্টস ডেস্ক

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম সকালেই অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫ রান।

টস হেরে ব্যাট করতে নামার পর প্রথম ঘণ্টাতেই বাংলাদেশের টপ ও মিডলঅর্ডারকে কার্যত ছত্রখান করে দেন মিচেল স্টার্ক। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বল, সঙ্গে সুইং ও বাউন্সে বাংলাদেশি ব্যাটারদের একের পর এক ভুল করতে বাধ্য করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার। প্রথম চার ওভারের মধ্যেই পাঁচ উইকেট নিয়ে লাঞ্চের আগেই তিনি পৌঁছে যান পাঁচ উইকেটের মাইলফলকে।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শুরুটা হয় প্রথম বলেই। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। অতিরিক্ত বাউন্স সামলাতে না পারা, শরীরের কাছাকাছি বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগানো এবং অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতাই ছিল বাংলাদেশের ব্যাটিং ধসের বড় কারণ। স্টার্কের গতি ও লেংথের বৈচিত্র্যই বাংলাদেশের টপ ও মিডলঅর্ডারকে কোনো ছন্দে আসতে দেয়নি।

শুরুর ধাক্কার পর মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের ভালো লেংথের একটি বল ভেতরের দিকে ঢুকে মুশফিকুরের স্টাম্প ভেঙে দিলে সেই প্রতিরোধও ভেঙে যায়। এরপর হাসান মাহমুদ ও মিরাজ দিনের প্রথম সেশনটা পার করার চেষ্টা করেন। লাঞ্চে যায় বাংলাদেশ, তখন স্কোর ৩৫/৬। এই ইনিংসে বাংলাদেশের রান তিন অংকের ঘরে পৌছাবে কিনা- সেটাই এখন সংশয়ে!

স্টার্কের পাঁচ উইকেটের সঙ্গে প্যাট কামিন্সও একটি উইকেট নিয়েছেন। প্রথম সেশনে অস্ট্রেলিয়ার পেসাররা যে চাপ তৈরি করেছেন, তাতে বাংলাদেশের সামনে এখন বড় ইনিংস গড়ার কঠিন চ্যালেঞ্জ।

ডারউইনে নয় উইকেটের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা বেড়েছিল। কিন্তু ম্যাকাইয়ের অভিষেক টেস্টের প্রথম সেশনেই অস্ট্রেলিয়া বুঝিয়ে দিয়েছে, ঘরের মাঠে তারা কতটা ভয়ংকর হতে পারে। প্রথম সেশনে ৩৫ রানে ৬ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া জানিয়ে দিল তারা এই ম্যাচে কি করতে নেমেছে?

ইসরাইলি সেনাবাহিনীকে ‘সবচেয়ে অনৈতিক’ বললেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক

নানামুখী সংকটে তৈরি পোশাকশিল্প, চাকরি হারাচ্ছেন শ্রমিকরা

কিশোরীকে মৎস্যঘেরে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ, যুবক গ্রেপ্তার

উন্নয়নের মিথ্যা বয়ান ও এলডিসির আবেদন

১০০ কোটি টাকা রাজস্বের টার্গেট ঢাকা জেলা পরিষদের

সংসদ ও রাজপথে সোচ্চার থাকার চেষ্টায় বিরোধী দল

চওড়া স্ক্রিনের নতুন ফোল্ডএবল ফোন আনছে স্যামসাং

দুই ওসির হানি ট্র্যাপে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

কলেরার টিকা কেন এখন, কারা পাবেন এই টিকা

মাইকেল জ্যাকসনের বায়োপিকের দ্বিতীয় পর্বে আসছে বিতর্কিত অধ্যায়