হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের এ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। চোট কাটিয়ে দলে ফিরেছেন টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও আনরিখ নরকিয়া। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়ায় জায়গা হয়নি পেসার লুঙ্গি এনগিডির।

প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ধারাবাহিকতা দেখিয়েছে দল, বাংলাদেশের বিপক্ষেও তা ধরে রাখতে চান তারা। হাইভেল্ড অঞ্চলের উইকেটে সাধারণত পেস ও বাউন্স বেশি থাকে। সে কারণে পেস বোলিংয়ের বিকল্প বাড়ানোর দিকেই এবার বেশি মনোযোগ দক্ষিণ আফ্রিকার।

১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। দুদল সবশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। সেবার বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), মারকেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রেটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

আল আমিনের সেঞ্চুরি, পায়েলের ৫ উইকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ‘সমীকরণ তত্ত্ব’

নূরের ফাইফারে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল আফগানিস্তান

মেহরবের সেঞ্চুরি, আরাফাতের ৬ উইকেট, নাসুমের ফাইফার

ভারতকে হারিয়ে নিউজিল্যান্ডের শেষ ভালোর সুখস্মৃতি

ফাইনালে পাকিস্তানের রেকর্ডের ছড়াছড়ি

এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো