হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার মাটিতে মিরাজের কীর্তি

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুইশ ছাড়ানো লিড নিয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই লিডের পেছনে বড় কৃতিত্ব অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। বিশ্বসেরা বোলিং আক্রমণের বিপক্ষে টেলএন্ডারদের নিয়ে ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান মিরাজ। তাতে ৪২৬ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। এই পারফরম্যান্সে যেমন তানজিদ তামিম-শান্তরা জড়িয়ে আছেন, অন্যদিকে অবদান আছে মেহেদি হাসান মিরাজের। মিরাজ যখন ক্রিজে যান, তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩০৬ রান। কিছুক্ষণ পর মুশফিকুর রহিমও ফিরে যান, দলের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৩০৮। শেষ দিকের ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়েন মিরাজ।

দলকে ভালো অবস্থানে পৌঁছে দিতে মিরাজ খেলেন ১৫৪ বলে ৬৫ রানের দারুণ এক ইনিংস। এই ইনিংস খেলার মাধ্যমে একটি কীর্তিতে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার। এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাত নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মিরাজ। শুধু ব্যাটিং নয়, বল হাতেও বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার তিনি। টেস্টে অভিষেকের পর বাংলাদেশের হয়ে তার উইকেটসংখ্যা ২১৯, যা দেশের বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাট হাতে করেছেন ২,২৯৬ রান।

অভিষেকের পর থেকে টেস্টে ২,০০০-এর বেশি রান ও ২০০-এর বেশি উইকেট নিয়েছেন, এমন অলরাউন্ড কীর্তি মিরাজ ছাড়া বিশ্ব ক্রিকেটে আর শুধু একজনের রয়েছে, তিনি ভারতের রবীন্দ্র জাদেজা। ম্যাচের আরো দুদিন বাকি। মিরাজ আর কী কী রেকর্ড গড়েন সেটাই এখন দেখার।

চমক দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ : ডুলি

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

নিষিদ্ধ জান্নাত ও কবিতা, পদক বাতিল

সাঁতারে রাফির স্বর্ণপদক জয়

হকিতে আশরাফুলের হ্যাটট্রিক

ক্রিকেটারের কাণ্ড, প্রেমিকাকে মেসেজ দিয়ে গুনলেন জরিমানা

২১ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পেনের

ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগ কর্মীর নাম, ছাত্রদল-যুবদলের ক্ষোভ

আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ

চুয়াডাঙ্গা মাজলিসুল মুফাসসিরিনের দায়িত্বে আবুজার গিফারী- আব্দুল খালেক